ভিডিও বার্তা
প্রার্থীর সরাসরি ভাষণ
ইউটিউব ভিডিও বার্তা
কুমিল্লা–৮ (COM-08)
"জনতার জন্য, জনতার সাথে"
প্রার্থীর সরাসরি ভাষণ
ইউটিউব ভিডিও বার্তা
প্রার্থীর প্রতিশ্রুতি ও পরিকল্পনা
✦ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা: সড়ক, সেতু ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, গ্রাম–শহর সংযোগ জোরদার এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
| # | প্রতিশ্রুতি / পরিকল্পনা |
|---|---|
| 1 |
✦ স্বাস্থ্যসেবার উন্নীত করণ: আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সুবিধা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দরিদ্র মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা।
|
| 2 |
✦ সুস্থ-সংস্কৃতি চর্চা: খেলাধুলা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদার করা।
|
| 3 |
✦ জবাবদিহিমূলক প্রশাসন: স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সেবা এবং জনগণের কাছে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা।
|
| 4 |
✦ কৃষকদের নিয়ে ভাবনা: কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদান এবং কৃষকদের জন্য সহজ ঋণ ও সহায়তা কর্মসূচি।
|
| 5 |
✦ শিক্ষা পরিকল্পনা: মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা।
|
| 6 |
✦ ধর্মীয় পরিকল্পনা: ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক সমাজ গঠনে সকল ধর্মের সম্মান ও সহাবস্থান নিশ্চিত করা।
|
| 7 |
✦ মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন: অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি।
|
| 8 |
✦ অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন: সকল ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা।
|
| 9 |
✦ ধর্মীয় শিক্ষায় আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের হিফজখানা স্থাপন: যুগোপযোগী পাঠ্যক্রম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
|
| 10 |
✦ ইসলামিক স্কলার ও অন্যান্য ধর্মের গবেষক তৈরি করা: গবেষণাভিত্তিক শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আলেম ও ধর্মীয় গবেষক তৈরি।
|
| 11 |
✦ নারী ক্ষমতায়ন: নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
|
| 12 |
✦ যুব উন্নয়ন পরিকল্পনা: দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সহায়তা ও খেলাধুলা ও প্রযুক্তিতে যুবসমাজকে এগিয়ে নেওয়া।
|
| 13 |
সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে ন্যায়, উন্নয়ন ও মানবিকতার পক্ষে ভোট দিন—একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য।
|
আপনার মূল্যবান ভোট ও সমর্থন কামনা করছি — চলুন একসাথে উন্নয়ন ও সেবামুখী নেতৃত্ব গড়ে তুলি।